কণ্ঠশিল্পী হিসেবে আর কাজ করব না: অরিজিৎ সিং

Spread the love

বিনোদন ডেস্ক | দেবালয় মিডিয়া নিউজ

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং আর নতুন কোনো সিনেমার গানে কণ্ঠ দেবেন না—এমন ঘোষণায় সংগীতপ্রেমীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হিন্দি ও বাংলা গানে নিজের অনন্য কণ্ঠের মাধ্যমে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পীর সিদ্ধান্তকে অনেকেই বড় ধরনের দুঃসংবাদ হিসেবে দেখছেন।

গায়ক অরিজিৎ সিং | ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অরিজিৎ সিং লিখেছেন,
‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে গত এতগুলো বছর ধরে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’
প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কাজ করবেন না—এ কথা স্পষ্ট করে তিনি আরও বলেন,
‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এখন থেকে আমি আর কোনো নতুন সিনেমার গানে কণ্ঠ দেব না। প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে এখানেই আমার যাত্রার ইতি টানছি। এটি সত্যিই একটি অসাধারণ পথচলা ছিল।’
অরিজিতের এই হঠাৎ ঘোষণায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি কেন সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন—তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। তবে সিনেমার বাইরে ব্যক্তিগত সংগীত প্রজেক্ট, স্বাধীন গান বা লাইভ কনসার্টে তিনি থাকবেন কি না—সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট বক্তব্য দেননি এই শিল্পী।

অরিজিৎ সিং


উল্লেখ্য, দীর্ঘ সংগীতজীবনে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘আগর তুম সাথ হো’, ‘বিনা কাটে’র মতো অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন অরিজিৎ সিং। তার এই সিদ্ধান্তে বলিউডের প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে এক বড় শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন সংগীত বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *