যোগী আদিত্যনাথের উদ্যোগে বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত ৩৩১ হিন্দু পরিবারকে উত্তরপ্রদেশে পুনর্বাসন

Spread the love

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর নির্দেশে বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত ৩৩১টি হিন্দু পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এসব পরিবারকে লখিমপুর-খেরি জেলায় বিভিন্ন তহসিলের গ্রামে জমি ও বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, পুনর্বাসিত পরিবারগুলোকে জীবিকা নির্বাহের জন্য কৃষিজমি দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে স্থায়ীভাবে সেখানে বসবাস করছে। পাশাপাশি ভারত সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী আবাসন যোজনা ও কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধাও পাচ্ছেন তারা।

লখিমপুর-খেরি জেলার বিভিন্ন তহসিলে এসব পরিবারকে পুনর্বাসন করা হয়। ধৌরাহরা তহসিলের সুজনপুর গ্রামে ৯৭টি পরিবার, মোহাম্মদী তহসিলের মোহনপুর গ্রান্ট গ্রামে ৪১টি পরিবার এবং মিয়াঁপুর গ্রামে সর্বাধিক ১৫৬টি পরিবারকে বসবাসের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া গোলা তহসিলের গ্রান্ট নং ৩ গ্রামে ৩৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

জানা গেছে, এই পরিবারগুলোকে কয়েক বছর আগে ধাপে ধাপে পুনর্বাসন করা হলেও বর্তমানে তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করছে এবং সরকারি সুবিধা ভোগ করছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *