বগুড়া গাবতলীতে কালবৈশাখী ঝড়ে দোকানের ওপর বটগাছ ভেঙে পড়ে, নিহত উমা চন্দ্র

Spread the love

বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি দোকানের ওপর বিশাল বটগাছ উপড়ে পড়ে পান ব্যবসায়ী উমা চন্দ্র (৫২) নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানেই রাতে ঘুমিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত সাড়ে তিনটার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে বাজারসংলগ্ন একটি পুরোনো বটগাছ উপড়ে গিয়ে তার দোকানের ওপর পড়ে। এতে দোকানটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং দীর্ঘ প্রচেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ পুলিশ-এর গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *