কক্সবাজার খুরুশকুলে নিহত নয়ন সাধুর পরিবারের পাশে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ

Spread the love

গত ২০ এপ্রিল কক্সবাজার জেলার খুরুশকুল ইউনিয়নে দুর্বৃত্তদের নির্মম হামলায় নিহত নয়ন সাধুর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।

আজ দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধিদল নিহত নয়ন সাধুর সহধর্মিণী অঞ্জনা রাণী শীলের সাথে সাক্ষাৎ করে তার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি পরিবারকে সামান্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শিমুল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুন্ডু, কক্সবাজার জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব সুমন দাস, সুজন, শিমুল পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে প্রতিনিধি দলটি কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সবসময় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থেকে মানবতার পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *