কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

Spread the love

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউত (৭১) পরলোকগমন করেছেন।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে ভোগপাড়া এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানের নেতৃত্বে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।এসময় কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *