সিলেটে ঐতিহ্যবাহী মির্জাজাঙ্গালে শ্রীশ্রী রামনবমী মহোৎসব–২০২৬, ভক্তদের ঢলে জনসমাগম

Spread the love

সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মদনমোহন কলেজ, সিলেট শাখার আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িতে অনুষ্ঠিত শ্রীশ্রী রামনবমী মহোৎসব–২০২৬ ছিল সত্যিই এক অনন্য আয়োজন। এবছর দেশের সর্ববৃহৎ রামনবমী উদযাপনের সাক্ষী হয়েছে এই অনুষ্ঠান। সমগ্র সিলেট তথা শ্রীভূমি নগরী গতরাতে ব্যাপক জনসমাগমের কারণে ট্র্যাফিক জ্যামের কবলে পড়ে যায়। আনুমানিক ৩০০০-এর বেশি ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন, যা এই আয়োজনের ব্যাপকতা ও সফলতার প্রমাণ।

এই পবিত্র তিথিতে আনুষ্ঠানিকভাবে সনাতন বিদ্যার্থী সংসদ–বাংলাদেশের প্রথম মুখপত্র ‘শঙ্খনাদ’-এর মোড়ক উন্মোচন করা হয়। এত বৃহৎ আয়োজনকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবিলা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এসভিএস মদনমোহন কলেজ শাখা। এজন্য তাদের জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রণালয়, সিলেটের ট্রাস্টি শ্রী সুদীপ রঞ্জন সেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের দ্বিতীয় সহকারী হাইকমিশনার শ্রী রাজেশ ভাটিয়া, সরকারি মদনমোহন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীমতি সর্ব্বানী অর্জুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রাণী নাগ এবং সরকারি মদনমোহন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক শ্রী ধ্রুবরাজ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মদনমোহন কলেজ শাখার সভাপতি শ্রী চয়ন সাহা তুর্য।মির্জাজাঙ্গালের শ্রীশ্রী গৌরাঙ্গ জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মহোৎসব ধর্মীয় ঐতিহ্য, সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতীয়মান হয়েছে। আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও সমাজে সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধর্মীয় ঐতিহ্য, সম্প্রীতি ও ঐক্যের এই মহোৎসব আমাদের সকলকে একসূত্রে বেঁধে রাখুক।পাব্লিকেশনের শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং বিশেষ আরতি অনুষ্ঠিত হয়।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *