জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির নির্মাণ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ফান্ড থেকে সংগৃহীত অনুদান মন্দির নির্মাণে প্রদান করার ঘোষণা দিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ–বাংলাদেশ। সংগঠনটি বলছে, সনাতনী শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার নিশ্চিতের এই উদ্যোগ ন্যায্য ও সময়োপযোগী।

[10:58 AM, 2/5/2026] Debaloy Media News: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির নির্মাণ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ফান্ড থেকে সংগৃহীত অনুদান মন্দির নির্মাণে প্রদান করার ঘোষণা দিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ–বাংলাদেশ। সংগঠনটি বলছে, সনাতনী শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার নিশ্চিতের এই উদ্যোগ ন্যায্য ও সময়োপযোগী।
[10:58 AM, 2/5/2026] Debaloy Media News: সনাতন বিদ্যার্থী সংসদ–বাংলাদেশের সভাপতি শ্রী রাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায় রানা–এর স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সংগঠনের কেন্দ্রীয় ফান্ডে উত্তোলিত অনুদান সম্পূর্ণভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির নির্মাণে প্রদান করা হবে। উক্ত অর্থ সম্পূর্ণরূপে সংগঠনের সদস্যদের কাছ থেকে সংগৃহীত।
এ উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির এলাকা পরিদর্শন করেন এবং চলমান আন্দোলনের প্রতি সর্বাত্মক সহযোগিতা ও সংহতির আশ্বাস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ ঢাকেশ্বরী অঞ্চলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী রাজ ঘোষ রাণ্টু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তিয়াস সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুব দত্ত অন্তর, সাবেক সহ-সভাপতি প্রসেনজিৎ দেব পার্থ এবং জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক শ্রী সুদীপ্ত প্রামানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বালিয়াটি রাজপরিবারের জমিদার শ্রীকিশোরীলাল রায়চৌধুরী তাঁর পিতৃদেব শ্রীজগন্নাথ রায়চৌধুরী–এর পূণ্যস্মৃতিতে দানকৃত ভূমিতেই প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (পূর্বনাম জগন্নাথ কলেজ)। সেই ঐতিহাসিক ও পবিত্র ভূমিতে সনাতনী শিক্ষার্থী ও অনুসারীদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার অধিকার নিশ্চিত করতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির’ নির্মাণ অপরিহার্য।
তারা আশাবাদ ব্যক্ত করেন, শান্তিপূর্ণ আন্দোলন ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় মন্দির নির্মাণের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়িত হবে।
ডিএমএন/