রাঙ্গুনিয়ায় প্রথমবার শতাধিক শিক্ষার্থীর কণ্ঠে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ

Spread the love

রাঙ্গুনিয়া উপজেলায় প্রথমবারের মতো শতাধিক শিক্ষার্থীর সম্মিলিত কণ্ঠে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়াস্থ শ্রীশ্রী সমভাব আদিত্য ধাম ও শ্রীশ্রী রাধা গোপীনাথ মন্দির প্রাঙ্গণে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

রাঙ্গুনিয়ায় শতাধিক শিক্ষার্থীর সম্মিলিত কণ্ঠে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ
রাঙ্গুনিয়ায় শতাধিক শিক্ষার্থীর সম্মিলিত কণ্ঠে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ


শতকণ্ঠে গীতাপাঠ পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা, অধিবাস কীর্তন এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

রাঙ্গুনিয়ায় শতাধিক শিক্ষার্থীর সম্মিলিত কণ্ঠে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ
রাঙ্গুনিয়ায় শতাধিক শিক্ষার্থীর সম্মিলিত কণ্ঠে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ


অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলার গীতা প্রশিক্ষক ও শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ দত্ত, দীপক কান্তি সাহা, বাদল কান্তি নাথ, প্রদীপ শীল, রাজীব দত্ত ও কৌশিক সাহা।
এছাড়াও শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ-এর আহ্বায়ক শেখর কান্তি সাহা, উৎসব কমিটির সভাপতি গোপাল সাহা, প্রনব সাহা, রিন্টু বিকাশ সাহা, প্রদীপ সাহা, বিশ্বজিত সাহা, সৌমেন সাহা, অনুপম বিশ্বাস, হিরণ বিশ্বাস, পংকজ সাহা, জিতু সাহা, শুভজিত সাহা, নয়ন সাহাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গীতাপাঠের অনুষ্ঠানটি পরিচালনা করেন সৌরভ সাহা। রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই শতকণ্ঠে গীতাপাঠ স্থানীয়ভাবে ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়িয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *