মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম-এর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে রাজধানী ঢাকা-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শুভ রাম নবমী মহোৎসব ২০২৬”।
এ আয়োজন করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (প্রভাস-পলাশ)। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে দেশের সকল সনাতন ধর্মালম্বীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ।
আয়োজকরা জানান, “ধর্ম প্রতিষ্ঠা ও ন্যায়ের পথে—ভগবান শ্রী রামের আদর্শ হোক আমাদের প্রেরণা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহোৎসবটি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ভগবান শ্রী রামের জীবন ও আদর্শের উপর বিশেষ ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ পূজা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
মহোৎসবটি আগামী ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) সকাল ১১টায় শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানটি পরিচালনা করবে শ্রী শ্রী কালী মন্দির কমিটি। আয়োজনে রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট (উত্তর-দক্ষিণ) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আয়োজকরা সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন।
ডিএমএন/