বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহার বক্তব্য
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশে হিন্দুদের ভালো থাকতে দেওয়া হবে না”—এ ধরনের প্রকাশ্য উস্কানি দেশের অখণ্ডতা, শান্তিশৃঙ্খলা ও দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর সরাসরি আঘাত।
তিনি আরও বলেন, কোনো গোষ্ঠীর অপচেষ্টার কাছে এ দেশের সনাতন ধর্মাবলম্বীরা মাথা নত করবে না। ভয়ভীতি দেখিয়ে দমানোর দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।
রাজীব চন্দ্র সাহা বলেন, “আমরা এই রাষ্ট্রের সমান অংশীদার। সকল নাগরিকের জানমাল ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সাম্প্রদায়িক উস্কানিদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।”
তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
ডিএমএন/