৮ বছর পর রেললাইনে মিলল মেয়ের বিকৃত লাশ, পিরোজপুরের পরিবারে শোক

Spread the love

পিরোজপুরের জিয়ানগর উপজেলার এক পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়। অল্প বয়সে সুখের আশায় ভারতে বিয়ে দেওয়া সেই মেয়ের বিকৃত মরদেহ মিলেছে রেললাইনে।

নিহত অদিতি সরকার ওরফে তিথি (২৫) পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রদীপ রায় ও আরতী রায় দম্পতির মেয়ে।

গত ৪ মার্চ নদীয়া জেলার চাকদা পালপাড়া রেললাইনে তার কাটা পড়া বিকৃত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ‘কল্যাণ’ নামের এক আত্মীয়ের মাধ্যমে অদিতির বিয়ে হয় ভারতের বাসিন্দা অরিন্দম সরকারের সঙ্গে। তাদের ঘরে বর্তমানে ৬ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে, যার নাম দিব্য সরকার।

অদিতির পরিবার জানায়, প্রায় ১১ বছর আগে অরিন্দমের পরিবার বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বসবাস শুরু করে। স্থানীয়ভাবে তারা প্রভাবশালী একটি রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠ বলেও জানা গেছে। অরিন্দম একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন, যা তার আয়ের প্রধান উৎস ছিল।

নিহতের মা আরতী রায় জানান, ঘটনার আগের দিন ৩ মার্চ সকালে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন অদিতি স্বাভাবিক ও হাসিখুশি ছিলেন। তবে বিকেলে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরে ভারতে থাকা এক আত্মীয়ের মাধ্যমে খোঁজ নেওয়া হলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়, অদিতি নাকি স্বর্ণালঙ্কার নিয়ে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন। কিন্তু এর পরদিনই বাড়ির কাছের পালপাড়া রেলস্টেশনের নিকটে তার বিকৃত মরদেহ উদ্ধার হয়।

এই ঘটনায় অদিতির পরিবার গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *