নতুন সরকারের শপথে সকল ধর্মগ্রন্থ থেকে পাঠের প্রত্যাশা: রাজীব চন্দ্র সাহা

Spread the love

নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সকল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের একটি অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজীব চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট (কেন্দ্রীয় কমিটি)।
এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সূচনালগ্নে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করা হলে তা বৈষম্যহীন ও সাম্যভিত্তিক বাংলাদেশের সুস্পষ্ট অঙ্গীকার হিসেবে বিবেচিত হতো। তার মতে, শপথগ্রহণের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনে সকল ধর্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে তা সম্প্রীতি, সহাবস্থান ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রচিন্তার দৃঢ় বার্তা বহন করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বহু ধর্ম, বহু সংস্কৃতি ও বহু পরিচয়ের রাষ্ট্র। তাই রাষ্ট্রীয় পর্যায়ের আনুষ্ঠানিকতায় অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হওয়া সময়ের দাবি। নতুন সরকারের শপথগ্রহণের পূর্বে সকল ধর্মগ্রন্থ থেকে পাঠের ব্যবস্থা করা হলে তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমতার অঙ্গীকারকে আরও জোরালোভাবে তুলে ধরত।
তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের উদ্যোগ কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকত না; বরং জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং রাষ্ট্রের অন্তর্ভুক্তিমূলক চরিত্র স্পষ্ট করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।


ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *