শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় ও নোয়াখালী জেলার নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ। এ সময় চট্টগ্রামের ট্রাস্টি তমাল দাদাও উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ করেন নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি, হাতিয়া উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এবং হাতিয়া পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক সহদেব রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনতু রায় এবং নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের নির্বাহী সদস্য।
সৌজন্য সাক্ষাতে সংগঠনের কার্যক্রম, পারস্পরিক যোগাযোগ ও সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্টরা জানান। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।