যশোরে শ্রীশ্রী শিবশক্তি মঠের উদ্যোগে ‘জগৎগুরু বিশ্বারাধ্য গুরুকুল’-এর উদ্বোধন

Spread the love

যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে শ্রীশ্রী শিবশক্তি মঠের উদ্যোগে ‘জগৎগুরু বিশ্বারাধ্য গুরুকুল’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতনী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যশোরে শ্রীশ্রী শিবশক্তি মঠের উদ্যোগে ‘জগৎগুরু বিশ্বারাধ্য গুরুকুল’-এর উদ্বোধন

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল সনাতনী গীতা সোসাইটি, আমেরিকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৈদিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় চর্চা প্রসারে এই গুরুকুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যশোরে শ্রীশ্রী শিবশক্তি মঠের উদ্যোগে ‘জগৎগুরু বিশ্বারাধ্য গুরুকুল’-এর উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্রী পলাশ হালদার। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীশ্রী শিবশক্তি মঠের প্রচারক ও সেবক শ্রী প্রান্ত দাস, সেবক শ্রী সুজয় দাস, বৈদিক গুরুকুলের শিক্ষক শ্রী সীমান্ত দাস, বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রভাষক শ্রী গৌতম বিশ্বাস, বাঘারপাড়া কলেজের প্রভাষক শ্রী সুজিত বিশ্বাস, বাগডাঙ্গা গ্রামের উপদেষ্টা শ্রী বীরবল ঘোষ ও শ্রী শিফুল বিশ্বাস।

বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের গুরুকুল প্রতিষ্ঠা তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠান শেষে গুরুকুলের সার্বিক কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *