তীর্থযাত্রীদের পাশে হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট, সীতাকুণ্ডে দিন-রাত সেবা কার্যক্রম

Spread the love

২০২৬ সালের কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধামে দূর-দূরান্ত থেকে আগত লক্ষাধিক তীর্থযাত্রীদের সেবায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ও বিশ্রামের ব্যবস্থা করেছে বাংলাদেশ হিন্দু মহাজোট এবং বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম বিভাগ ও জেলা শাখা।
১৫ ফেব্রুয়ারি রোববার সকাল থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই দিন দিন-রাতব্যাপী এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্প বসানো হয় চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেমতলায়। পাশাপাশি সীতাকুণ্ড ব্যাস কুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত পথজুড়ে স্বেচ্ছাসেবক দল তীর্থযাত্রীদের সহায়তা প্রদান করে।

ছবি: সীতাকুণ্ডে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবক দল।
ছবি: সীতাকুণ্ডে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবক দল।


দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল দাশ রানা, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপ নাথ, চট্টগ্রাম জেলা শাখার অর্থ সম্পাদক অন্তর রায় এবং চট্টগ্রাম বিভাগের মহিলা বিষয়ক সম্পাদক কানন চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছবি: চন্দ্রনাথ ধাম মেলায় দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনার দৃশ্য।
ছবি: চন্দ্রনাথ ধাম মেলায় দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনার দৃশ্য।


বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার অর্থ সম্পাদক অন্তর রায়ের নেতৃত্বে প্রায় ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল তীর্থযাত্রীদের সেবা প্রদান করে। তাদের কার্যক্রমের মধ্যে ছিল প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে ঔষধ বিতরণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং ভক্তদের বিশ্রামের ব্যবস্থা করা।
অন্তর রায় বলেন, “সনাতনীদের সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য। দূর-দূরান্ত থেকে আগত লক্ষাধিক ভক্তদের জন্য আমরা দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা, ঔষধ ও জল সেবা দিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবক টিম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে।”
এই মহৎ আয়োজনে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবী ও আর্থিক সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, এই সেবা কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগ এবং হিন্দু ছাত্র মহাজোট জেলা ও মহানগর শাখা।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *