আসন্ন দোল পূর্ণিমা উপলক্ষে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ মার্চ, সোমবার শুভ দোল পূর্ণিমা তিথিতে শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, ঐদিন সন্ধ্যা ৬টায় পূজা সমাপ্ত হওয়ার পর ধর্মীয় প্রথা ও ঐতিহ্য অনুসরণ করে সাড়ম্বরে ন্যাড়া পোড়ানো (হোলিকা দহন) উৎসব সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানের পবিত্রতা রক্ষা এবং আনন্দঘন পরিবেশে তা সম্পন্ন করার লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ ও সুধীজনকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দোল পূর্ণিমার এই আয়োজনে সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কাম্য।
ডিএমএন/