হিন্দু ছাত্র মহাজোটের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (৭ কলেজ) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি আকাশ দে, সম্পাদক অমৃত বিশ্বাস

Spread the love

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (৭ কলেজ) শাখার ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এক বছরের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায় প্রীতম এবং সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন।

নতুন কমিটিতে ঢাকা কলেজের আকাশ দে সভাপতি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাগর চন্দ্র সিকদার নির্বাহী সভাপতি এবং সরকারি বাংলা কলেজের অমৃত বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের সৌরভ কুমার, সরকারি বাংলা কলেজের দিপ ওঝা, সরকারি তিতুমীর কলেজের গোপাল পাল, ঢাকা কলেজের জয়ন্ত হালদার এবং তন্ময় দাস।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের জয় বাড়ৈ, কবি নজরুল সরকারি কলেজের সুমিত সাহা, ইডেন মহিলা কলেজের সুবর্ণা গাইন এবং ঢাকা কলেজের নবেন্দু মন্ডল।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের বিশ্বজিত হাওলাদার। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি বাংলা কলেজের সনজিৎ চন্দ্র সিংহ, ইডেন মহিলা কলেজের সুকন্যা বিপ্লব সৃষ্টি এবং ঢাকা কলেজের অনিক চন্দ্র দাস।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অর্পিতা হাজরা, কোষাধ্যক্ষ হিসেবে ঢাকা কলেজের কমল চন্দ্র রায়, নারী বিষয়ক সম্পাদক হিসেবে ইডেন মহিলা কলেজের মেঘলা মন্ডল, প্রচার সম্পাদক হিসেবে ঢাকা কলেজের অসীম চন্দ্র শীল, সহ-প্রচার সম্পাদক হিসেবে সরকারি বাংলা কলেজের কৈলাশ রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ঈশিতা বিশ্বাস এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সৌরভ মৃধাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কৃষ্ণ দেবনাথ, সজীব, ঊষা কর্মকার, অন্নপূর্ণা আচার্য (অহনা), নিখিল চন্দ্র পাল, স্বর্ণা মন্ডল, মিহির সরকার, সঞ্চিতা সরকার, পলাশ কুমার এবং পাপন বিশ্বাস।

কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের মেধা, শ্রম ও সনাতনী চেতনার সমন্বয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং সনাতনী ছাত্রসমাজের অধিকার ও স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

তারা বলেন, ঐক্যবদ্ধ ও আদর্শভিত্তিক ছাত্রসমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ভবিষ্যতেও সনাতনী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *