আমরা ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়া আইনে দেশ চালাবো: চরমোনাই পীর

Spread the love

লালমনিরহাট প্রতিনিধি | দেবালয় মিডিয়া নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বললেন, জামায়াত ও বিএনপির মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে না, ক্ষমতায় এলে শারিয়াহ আইনে দেশ পরিচালনা করা হবে।

লালমনিরহাট, ২৯ জানুয়ারি ২০২৬ – চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও প্রখ্যাত ধর্মীয় নেতা, বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামী ও বিএনপির তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেন, “জামায়াত ধোকাবাজি করছে, তাদের মাধ্যমে কখনো দেশে ইসলাম কায়েম হবে না। জামায়াত এবং বিএনপি বলেছেন, তারা শারিয়াহ আইনে দেশ চালাবে না। তবে আমরা ক্ষমতায় এলে অবশ্যই শারিয়াহ আইনে দেশ চালাবো।”
চরমোনাই পীর আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগ বারবার দাবি করে, দেশে কোনো জঙ্গি নেই। কিন্তু জামায়াতের নায়েবে আমীর আবু তাহের আমেরিকার দূতাবাসে বসে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন, যা দেশের মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করছে।
তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, “জামায়াতের আমীর ছেলে বন্ধুকে সরে যাও, মেয়ে বন্ধুকে আসতে বলছে। তারা বেপর্দা মেয়েদের পাশে বসিয়ে সেলফি তুলছে। ইসলামী আন্দোলন এমন কাজ করতে পারে না। আল্লাহ ছেলে-মেয়েদের পৃথক করেছেন, তাই মেয়েরা তাদের অবস্থানে থাকবে, ছেলেরা তাদের অবস্থানে।”
সমাবেশে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের হাতপাখার প্রতীকের প্রার্থী মুফতী ফজলুল করীম শাহারিয়ার, দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক সুলতান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *