চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে দগ্ধ সীমা দাসের চিকিৎসায় মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। স্থানীয় তরুণ সমাজকর্মী ও বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম জেলা শাখার অর্থ সম্পাদক অন্তর রায় আবারও তার হাতে অর্থ সহায়তা পৌঁছে দিয়েছেন।
জানা গেছে, রামগড় চা বাগানের বাসিন্দা সীমা দাস ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হন। তার চিকিৎসা ব্যয় বহনে পরিবার চরম সংকটে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহায়তার আবেদন জানান অন্তর রায়। তার এই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসেন।
সংগৃহীত অর্থের একটি অংশ ইতোমধ্যে দ্বিতীয় দফায় সীমা দাসের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্তর রায় বলেন, “মানুষের সামান্য সহযোগিতায়ও বড় পরিবর্তন সম্ভব। সীমা দাস এখনো সম্পূর্ণ সুস্থ নয়, তার জন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।”
সীমা দাসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং এতে চিকিৎসা চালিয়ে যাওয়ার আশা জাগছে।
এদিকে স্থানীয়রা সমাজের বিত্তবানদের আরও সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সীমা দাসকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।
সহযোগিতার জন্য যোগাযোগ:রোগীর স্বজন (বোন):
০১৮৫৮৬৯২৮২২
বিকাশ/নগদ: ০১৬০৯-৪৬৮৬০৬মানবিক সহায়তায় এগিয়ে আসার পাশাপাশি তথ্যটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডিএমএন/