বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস, নতুন নাম মো. আব্দুল্লাহ আল রাকিব

Spread the love

বরিশালে আইনগত প্রক্রিয়া ও হলফনামার মাধ্যমে স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হৃদয় কুমার দাস নামের এক যুবক। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে মো. আব্দুল্লাহ আল রাকিব রেখেছেন।

বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্পন্ন করা হলফনামা সূত্রে জানা গেছে, তাঁর পূর্বের নাম ছিল হৃদয় কুমার দাস। ২০০১ সালের ১ নভেম্বর তাঁর জন্ম। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পূর্ব মহেশপুর (দাস বাড়ী) এলাকার কৃষ্ণ কান্ত দাস ও মালতী রানী দাসের ছেলে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে তিনি বরিশাল কোতোয়ালী থানাধীন হাওয়া কুঞ্জ, ধোপা বাড়ীর মোড়, গোরস্থান রোড এলাকায় বসবাস করছেন।

হলফনামায় তিনি ঘোষণা দিয়েছেন, জন্মসূত্রে সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান হলেও শৈশব থেকেই ইসলাম ধর্মের নিয়মনীতি ও আচার-আচরণের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। দীর্ঘদিন খোঁজখবর এর পর তিনি ইসলাম ধর্মকে নিজের বিশ্বাস অনুযায়ী গ্রহণ করার সিদ্ধান্ত নেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

পরে তিনি বিজ্ঞ নোটারি পাবলিক ও বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সম্পন্ন আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ও স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন এবং নাম পরিবর্তনের ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *