বাংলাদেশ হিন্দু যুব পরিষদ নোয়াখালী জেলা শাখার অধীন সুবর্ণচর উপজেলা শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে নোয়াখালী জেলা শাখার নীতিনির্ধারক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি অনুমোদন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে হৃদয় চন্দ্র সাহাকে সভাপতি এবং লিটন চন্দ্র কাঁহারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।কমিটিতে প্রথম উপদেষ্টা হিসেবে রয়েছেন ডাঃ সজল চন্দ্র দাস। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন শুভংকর কাঁহার, ডাঃ রাখাল মজুমদার, মুন্না মজুমদার ও কুশ মজুমদার।
কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন উত্তম সাহা, সুজন সাহা ও পলক চন্দ্র রায়। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন সুজন দেব নাথ, কৃষ্ণ পদ মজুমদার ও সখা বৈষ্ণব।ব্যাসমনি মজুমদার সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপদ দাস সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। টিপু সাহা অর্থ-সম্পাদক এবং আকাশ বনিক সহ-অর্থ-সম্পাদক পদে রয়েছেন।
এছাড়া সনজীব দাস দপ্তর-সম্পাদক, একান্ত মজুমদার সহ-দপ্তর-সম্পাদক, নয়ন দেবনাথ প্রচার-সম্পাদক, সুমন চর্মকার সহ-প্রচার-সম্পাদক, সুজন বৈষ্ণব সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জিদান কাঁহার সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সুজন সেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রতন দেবনাথ সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মমতা রানী নাথ মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে কাঁকন সাহা, হৃদয় মজুমদার, লব সাহা, রামেশ্বর দাস, পলাশ সাহা, সবুজ চক্রবর্তী, জুয়েল রুবিদাস, সুবল রুবিদাস, অপূর্ব মজুমদার, অজয় দাস, জিতু মজুমদার, ডাঃ প্রেমাশীষ দাস, মরন ধুপী, বিপ্লব ধুপী, লিটন কাঁহার, বাপন ধুপী, জুয়েল দেবনাথ, স্বপন দেবনাথ, কৃষ্ণ দেবনাথ, নয়ন দেবনাথ ও প্রহল্লাদ কাঁহার সদস্য হিসেবে রয়েছেন।
অনুমোদনপত্রে বলা হয়েছে, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সুবর্ণচর উপজেলা শাখার কার্যক্রম সংগঠনের গঠনতন্ত্র ও নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হবে। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আওতাধীন কমিটিগুলো গঠন এবং আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা করছেন, সুবর্ণচর উপজেলায় হিন্দু যুব পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ডিএমএন/