ইউএনও লিখন বণিককে ঘিরে অপপ্রচার, মসজিদের মাইকের তার কাটার অভিযোগে মিলল না সত্যতা

Spread the love

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকের নির্দেশে উপজেলা জামে মসজিদের মাইকের তার কেটে দেওয়া হয়েছে”— এমন অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জামে মসজিদের মাইকের বিদ্যুৎ সংযোগের তার ছেঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর ইউএনও লিখন বণিক সংশ্লিষ্ট দুই গাড়িচালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন।

সূত্র অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক এবং সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালককে এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

এদিকে, ইউএনওর ঘুমে ব্যাঘাত ঘটার কারণে মাইকের তার কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল— এমন দাবিও ভিত্তিহীন বলে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *