বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গৌরব সাহা।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তা, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং দায়িত্ব পালনের আগ্রহ বিবেচনায় তাকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে পদায়ন করা হয়েছে বলে জানা গেছে।
গৌরব সাহা এর আগে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মহাকাল টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গৌরব সাহা।
তিনি বলেন, “আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংগঠনের আদর্শ, নীতি ও নিয়ম-কানুন মেনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, সংগঠনের প্রচার ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করেন।
গৌরব সাহার নতুন দায়িত্বে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
ডিএমএন/