চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অর্ণব সাহা চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলা শেষে অর্ণব সাহা কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।
সহপাঠীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়েট মেডিকেলে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক অর্ণব সাহাকে মৃত ঘোষণা করেন।
অর্ণব সাহার আকস্মিক মৃত্যুতে চুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ডিএমএন/