ঝালকাঠি কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের কন্যার ইসলাম ধর্ম গ্রহণ, এলাকায় চাঞ্চল্য

Spread the love

ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ধরের কন্যা ঐশী ধর ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম উর্মি আক্তার ধারণ করেছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি এক মুসলিম যুবককে বিয়ে করেছেন। ঘটনাটি ঘিরে ঝালকাঠিতে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, গত ১ এপ্রিল বরিশাল আদালতের নোটারি পাবলিক অ্যাডভোকেট সৈয়দ মাসুম মিয়ার সেরেস্তায় এফিডেভিটের মাধ্যমে ঐশী ধর ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে উর্মি আক্তার রাখেন। বর্তমানে তার বয়স ১৯ বছর।

কালীবাড়ি মন্দির কমিটির সম্পাদকের মেয়ের ইসলাম গ্রহণ, নতুন নাম উর্মি আক্তার

জানা গেছে, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। ধর্মান্তরের পর ঝালকাঠি শহরের ১ নম্বর পশ্চিম চাঁদকাঠি ওয়ার্ড এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বশিরের ছেলে আব্দুল্লাহ আল মামুন পরশের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন।

সূত্র মতে, গত ২৭ এপ্রিল নলছিটির একটি কাজী অফিসের মাধ্যমে তাদের বিয়ে নিবন্ধিত হয়। পরে ইসলামী শরিয়াহ অনুযায়ী তারা দাম্পত্য জীবন শুরু করেন।

উর্মি আক্তারের পিতা বিষ্ণু চন্দ্র ধর ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কন্যার ধর্মান্তর ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *