সম্মিলিত নাগরিক যুব কমিটির উদ্যোগে চেরাগীপাহাড় মোড়ে নয়ন দাস হত্যার প্রতিবাদে সমাবেশ

Spread the love

কক্সবাজারের খুরুশকুলে সন্ন্যাসী নয়ন দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম নগরের চেরাগীপাহাড় মোড় এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রী মিলন শর্মা এবং সঞ্চালনা করেন শ্রীনন্দ দাশ। এতে উপস্থিত ছিলেন শ্রী অশোক চক্রবর্তী, শ্রী মিঠুল চৌধুরী, শ্রী পিংকু ভট্টাচার্য, দীপা মজুমদারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুশল বরণ চক্রবর্তী, লায়ন আশিষ দাশ, পলাশ সেন, প্রকৌশলী রুবেল দাশ, নিশান সরকার, দীপা মজুমদার, অজয় দাশ, পিংকু দাশ, সীমান্ত মল্লিক ঋজু, শ্রুতি দে ও অনিক দাশ প্রমুখ। বক্তারা বলেন, নয়ন দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া নিহতের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদান, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিতকরণ এবং বিভিন্ন ঘটনায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা।

সমাবেশের শেষপর্যায়ে সভাপতি শ্রী মিলন শর্মা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *