রাম নবমী উপলক্ষে ২০টি রামায়ণের গল্প উপহার দিচ্ছেন টিম্পল পাল নিশান

Spread the love

রাম নবমী উপলক্ষে সনাতন ধর্মের শিক্ষা ও আদর্শ প্রচারের লক্ষ্যে রামায়ণের গল্প বই উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন টিম্পল পাল নিশান। তিনি ইতোমধ্যে প্রায় ১৫টি বই বিতরণ করেছেন এবং আরও ৫টি বই বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, প্রতিটি সনাতনী যেন শ্রী রামচন্দ্রের আদর্শ ধারণ করে। শ্রী রামচন্দ্র “মর্যাদা পুরুষোত্তম”—অর্থাৎ নৈতিকতা, কর্তব্য ও আদর্শ জীবনের সর্বোচ্চ উদাহরণ। তাঁর জীবন থেকে সত্য, ন্যায় ও দায়িত্ববোধের শিক্ষা গ্রহণ করা সম্ভব।

টিম্পল পাল নিশান বলেন, তার মূল লক্ষ্য হলো সনাতনী ছেলে-মেয়েদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা দেওয়া, যাতে তারা সঠিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারে এবং সত্যের পথে চলতে উৎসাহিত হয়।

তিনি আরও আহ্বান জানান, সবাই যেন নিজে ধর্মীয় গ্রন্থ পড়েন এবং অন্যদেরও পড়তে উৎসাহিত করেন, যাতে সমাজে ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি পায়।

তিনি জানিয়েছেন, তার কাছে থাকা বাকি ৫টি রামায়ণের গল্প বই আগামীকাল দুপুরের মধ্যে আগ্রহীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। এজন্য আগ্রহীদের তার ইনবক্সে নাম, ঠিকানা এবং সুন্দরবন কুরিয়ারের নিকটস্থ শাখার তথ্য পাঠাতে বলা হয়েছে। শুধুমাত্র প্রথম ৫ জন এই সুযোগ পাবেন।

এছাড়াও তিনি জানান, যেকোনো ধর্মীয় গ্রন্থ সংগ্রহের জন্য ‘Rudra Shop’ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সুবিধার মাধ্যমে বই সংগ্রহ করা সম্ভব।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *