আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশের বিভিন্ন জেলায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন

Spread the love

ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২৬ – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি ১,০৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট মাঠে নামবেন। এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
সেনাবাহিনী। ছবি: সংগৃহীত


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে জানান, “সেনাবাহিনী ইতোমধ্যেই মাঠে রয়েছে। রোববার থেকে আরও সদস্য যুক্ত হচ্ছে। ভোটের আগে ও পরে তারা সাতদিন সম্পূর্ণ দায়িত্বে থাকবেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক।”
তিনি আরও বলেন, “রংপুরসহ বিভিন্ন এলাকায় পরিবেশ শান্তিপূর্ণ। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগের কিছু এলাকায় উত্তেজনা ছিল, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। আমরা চাই, নির্বাচনের সময় আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে।”
নির্বাচন কমিশনারের ভাষ্য অনুযায়ী, সব ব্যালট বক্স জেলা জেলায় পৌঁছে গেছে এবং রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। এ মুহূর্তে সকল সংশ্লিষ্ট ব্যক্তি ভোটের প্রস্তুতিতে ব্যস্ত।
নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্বশীলভাবে ভোটের নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে প্রতিটি নাগরিক নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *