হিন্দু নির্যাতন বন্ধে সংসদে হিন্দু প্রতিনিধিত্ব…

Spread the love

ডেস্ক রিপোর্ট | দেবালয় মিডিয়া নিউজ

সংসদে প্রকৃত হিন্দু প্রতিনিধিত্ব ছাড়া নির্যাতন বন্ধ সম্ভব নয়: টিম্পল পাল নিশান

দেশে সংখ্যালঘু সনাতন হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন, বৈষম্য ও নিরাপত্তাহীনতা বন্ধে এখনই কার্যকর রাজনৈতিক উদ্যোগ নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাবেক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক টিম্পল পাল নিশান।


এক বিবৃতিতে তিনি বলেন, অতীতে সংসদে থাকা অধিকাংশ হিন্দু প্রতিনিধি সনাতনী সমাজের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। তাদের অনেকেই রাজনৈতিক স্বার্থে আপস করে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে নীরব থেকেছেন।


টিম্পল পাল নিশান আরও বলেন, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিবাদী, সাহসী ও সচেতন হিন্দু নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি সনাতনী সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।


তিনি হিন্দু অধ্যুষিত এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এইবার অন্তত ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত হিন্দু নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে। যদি সংসদে অন্তত ১০ জন সাহসী হিন্দু প্রতিনিধি থাকে, তাহলে সংখ্যালঘু নির্যাতন কমবে এবং ভবিষ্যতে আলাদা ও ন্যায্য নির্বাচনী ব্যবস্থার দাবিও জোরালো হবে।”
তিনি মনে করেন, সংসদে শক্ত প্রতিনিধিত্ব ছাড়া সনাতনী সমাজের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *