নরসিংদীর রাজনীতিতে সংরক্ষিত নারী আসনকে ঘিরে আলোচনায় উঠে এসেছে (সালমা আক্তার) স্বপ্না আহমেদের নাম। দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন।
বর্তমানে তিনি নরসিংদী জেলা মহিলা দল-এর সাধারণ সম্পাদক এবং নরসিংদী জেলা বিএনপি-এর মহিলা বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। বিশেষ করে ‘২৪-এর জুলাই আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে সক্রিয় ভূমিকা রাখেন বলে দাবি করা হয়।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক তৎপরতার কারণে সংরক্ষিত নারী আসনে তার নাম আলোচনায় আসছে। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, স্বপ্না আহমেদ নরসিংদীর সাবেক চারবারের সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ এছাক-এর পুত্রবধূ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও তৃণমূলের সমর্থন গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
ডিএমএন/