অভয়নগরে স্কুলছাত্রী প্রিয়ন্তি বালাকে ফুসলিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

Spread the love

যশোরের অভয়নগর উপজেলায় এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গুয়াখোলা (প্রফেসরপাড়া) গ্রামের সাধন বালা তার ১৬ বছর বয়সী মেয়ে প্রিয়ন্তি বালাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে একই এলাকার সালমান গাজী রহিত (১৮)-এর বিরুদ্ধে অভয়নগর থানায় অভিযোগ করেন।

নিখোঁজ স্কুলছাত্রী প্রিয়ন্তি বালাকে উদ্ধারে পরিবারের আকুতি।
নিখোঁজ স্কুলছাত্রী প্রিয়ন্তি বালাকে উদ্ধারে পরিবারের আকুতি।

প্রিয়ন্তি বালা নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়-এর নবম শ্রেণীর ছাত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, ১৯ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সকাল ৯টা ৪৫ মিনিটে বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওৎপেতে থাকা অভিযুক্ত তাকে নানা প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।পরবর্তীতে নির্ধারিত সময়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। স্থানীয় স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ শিক্ষার্থীর শারীরিক বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে, চুল কালো ও লম্বা (পিঠ পর্যন্ত), উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং গঠন হালকা পাতলা।এ বিষয়ে পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *