এনইআইআর টেস্ট রান: সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে কিছু মোবাইল সংযোগ — এমটব

Spread the love

এনইআইআর (NEIR) সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন-এমটব।রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমটব এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডি-রেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে।তবে পরীক্ষা কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে।সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এমটব।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *