নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর গ্রামের বাসিন্দা বিনয় দাস (পিতা: ভানু দাস, মাতা: সুলেখা দাস) গত ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন।পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের পর তাকে সর্বশেষ সিলেটের রাস্তা ও বাজার এলাকায় দুইজন ব্যক্তি দেখেছেন। বর্তমানে তার অবস্থান টুকের বাজার এলাকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।পরিবার জানায়, বিনয় দাস একজন মানসিক রোগী। তার শারীরিক ও মানসিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দ্রুত তাকে খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি।পরিবার ও স্বজনরা জনসাধারণের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন—যদি কেউ বিনয় দাসকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করুন অথবা নিকটস্থ থানায় জানান।
📞 যোগাযোগ:
01706331145
01783841705
সকলের সহযোগিতায় বিনয় দাস যেন দ্রুত সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরে আসতে পারেন—এই কামনা করেছেন স্বজনরা।
ডিএমএন/