অসুস্থ ভক্তকে উদ্ধার: চন্দ্রনাথ ধামে মানবতার দৃষ্টান্ত মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের

Spread the love

চট্টগ্রাম:
মহাতীর্থ চন্দ্রনাথ ধামে আগত এক ভক্ত হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তৎপরতায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশন। সংগঠনটির স্বয়ংসেবকেরা এ তথ্য নিশ্চিত করেছেন দেবালয় মিডিয়া নিউজ-কে।
জানা যায়, তীর্থস্থানে হাজারো ভক্তের ভিড়ের মধ্যে হঠাৎ এক ভক্ত অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বুঝে স্বয়ংসেবকেরা দ্রুত তাকে উদ্ধার করে মেলার মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানান।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর অ্যাম্বুলেন্সে করে তাকে জরুরি ভিত্তিতে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্থানান্তর করা হয়।

চন্দ্রনাথ ধামে অসুস্থ ভক্তকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।
চন্দ্রনাথ ধামে অসুস্থ ভক্তকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।


মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বয়ংসেবকেরা দেবালয় মিডিয়া নিউজ-কে জানান, দ্রুত সিদ্ধান্ত ও সমন্বিত প্রচেষ্টার ফলে অসুস্থ ভক্ত সময়মতো চিকিৎসা সেবা পেয়েছেন। ধর্মীয় সেবার পাশাপাশি মানবসেবাই তাদের মূল অঙ্গীকার এবং সংকটমুহূর্তে মানুষের পাশে থাকাই তাদের প্রধান লক্ষ্য।
উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয়রা স্বেচ্ছাসেবকদের এই মানবিক তৎপরতার প্রশংসা করেছেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *