মাদারগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

Spread the love

মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুর নাম জাহিন। সে জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুনের ছেলে।

আহতরা হলেন—নিহত শিশুটির মা বিথী, জুনাইল এলাকার সামিরা ও সেলিনা। তারা মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ-জামালপুর সড়কের ফায়ার সার্ভিস মোড়ে একটি ট্রাক্টর সড়কে ওঠার সময় জামালপুর থেকে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে এবং একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের আহম্মেদ জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে অটোরিকশা জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *