কিডনির জটিল রোগে হাসপাতালে গীতাশিক্ষক শ্রীরূপ গোস্বামী, চিকিৎসায় সহযোগিতার আবেদন

Spread the love

সনাতন ধর্মীয় শিক্ষা ও গীতা প্রচারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা বিশিষ্ট গীতাপাঠক ও গীতা স্কুলের শিক্ষক শ্রীরূপ গোস্বামী গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর কিডনিতে জটিল সমস্যা ধরা পড়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন করাতে হবে। এ জন্য জরুরি ভিত্তিতে প্রায় ৩০ হাজার টাকা প্রয়োজন। তবে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে।

ধর্মীয় শিক্ষার প্রসার, গীতাপাঠ এবং সনাতন সমাজের বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে শ্রীরূপ গোস্বামীর দীর্ঘদিনের অবদান রয়েছে। গীতা শিক্ষার মাধ্যমে তিনি অসংখ্য শিক্ষার্থীকে ধর্মীয় জ্ঞান প্রদান করেছেন। তাঁর এই অবদান স্মরণ করে সনাতনী সমাজের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন চিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবারের মধ্যে অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা জরুরি। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, শুভানুধ্যায়ী এবং মানবিক মানুষদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নম্বর: 01815949735

এছাড়া রোগীর বর্তমান অবস্থা বা চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত জানতে একই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

শ্রীরূপ গোস্বামীর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সনাতনী সমাজ সকলের কাছে প্রার্থনা এবং মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *