‘রাষ্ট্রীয় হয়রানি আর নয়!’—এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “রাষ্ট্রীয় হয়রানি আর নয়!”পোস্টটি দেওয়ার পরপরই তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) পোস্টটিতে প্রায় ২০ হাজার রিঅ্যাকশন এবং ১ হাজারের বেশি মন্তব্য পড়েছে।এর আগে ভোরে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, “জনতার সংসদ থেকে বলছি আমরা!”—যা নিয়েও সমর্থক ও অনুসারীদের মধ্যে আলোচনা শুরু হয়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক প্রেক্ষাপটে এমন বার্তা তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *