চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় সনাতনী অধিকার আন্দোলন ও সনাতনী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
এই মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে। আয়োজকরা জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এটি একটি ক্ষুদ্র প্রয়াস।
সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি সুমন আচার্য্যের উদ্যোগে আয়োজিত এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডাঃ সুমন কান্তি দে, সাধারণ সম্পাদক পলাশ সেনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা জরুরি। পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তি ও দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ডিএমএন/