বরিশাল শংকর মঠে অশ্লীল ডিজে পার্টি ও মদের আড্ডা, এলাকায় চাঞ্চল্য

Spread the love

বরিশাল শংকর মঠ মন্দিরের পবিত্র প্রাঙ্গণে অশ্লীল ডিজে পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে রাতভর বাজানো হয়েছে ডিজে মিউজিক এবং অবাধে মদ্যপান ও নৃত্যাভ্যাস চলেছে।

স্থানীয়রা জানান, এ ধরনের কার্যক্রম মন্দিরের পবিত্রতা হুমকির মুখে ফেলেছে। এক এলাকাবাসী বলেন, “মন্দির প্রাঙ্গণে এমন অশ্লীল কর্মকাণ্ড আমাদের মনোবলকে আঘাত করেছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

মন্দির সংলগ্ন এলাকায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে স্থানীয়দের সতর্কতা এবং প্রশাসনের তৎপরতা জরুরি বলে মনে করা হচ্ছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *