যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি

Spread the love

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। রবিবার (১ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা Tasnim News Agency এবং Fars News Agency এ তথ্য প্রকাশ করে।এর আগে তার মৃত্যুর দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। পরবর্তীতে ব্রিটিশ সংবাদমাধ্যম Reuters দুটি মার্কিন সূত্র ও সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানায়, শনিবার ভোরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন।ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় খামেনি ছাড়াও তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন। তাদের মধ্যে সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোরও রয়েছেন।ইরানি একটি সূত্র রয়টার্সকে জানায়, হামলার ঠিক আগে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারিজানির সঙ্গে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন।এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera শনিবার তেহরানে খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে। প্রকাশিত ছবিতে প্রাসাদসদৃশ স্থাপনাটি ধসে পড়া ও চারপাশে বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। এ বিষয়ে Fars News Agency জানিয়েছে, তার মেয়ে, নাতি, জামাতা ও পুত্রবধূ মারা গেছেন।সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরে ইরানে রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *