ব্রাহ্মণবাড়িয়ায় মোহনলাল জীউর মন্দিরের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ, হামলার অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিবেদক:আনন্দ চন্দ্র শীল

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় সরকারি খাল ভরাট ও দখলকৃত শ্রীশ্রী মোহনলাল জীউর মন্দিরের জমি ফেরতের দাবিকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সরাইলের অরুয়াইলে মন্দির।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে সরকারি খাল পুনরুদ্ধার এবং মন্দিরের দখলকৃত জায়গা ফেরতের দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি উত্থাপনের পর তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

সরাইলের অরুয়াইলে মন্দিরের জমি ফেরতের দাবিকে ঘিরে উত্তেজনা
সরাইলের অরুয়াইলে মন্দিরের জমি ফেরতের দাবিকে ঘিরে উত্তেজনা

স্থানীয়দের দাবি, ঘটনার সময় প্রশাসনের তৎপরতা পর্যাপ্ত ছিল না। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি দেশের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নজরে আনার আহ্বান জানিয়েছেন তারা।ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *