পটিয়ায় হাসপাতালের পেছনে ছাইয়ের স্তূপে মিলল নবজাতক, সিসিটিভিতে যুবক-যুবতী শনাক্ত

Spread the love

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে জমে থাকা ছাইয়ের স্তূপ থেকে অজ্ঞাত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে সিসিটিভি ফুটেজে এক যুবক ও এক যুবতীকে প্যাকেটে মোড়ানো অবস্থায় শিশুটিকে হাসপাতালের পাশে রেখে দ্রুত চলে যেতে দেখা গেছে।রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর পেছনের অংশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির কান্নার শব্দ শুনে কর্মচারীরা এগিয়ে গিয়ে একটি প্যাকেটের ভেতর থেকে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে নবজাতককে জরুরি বিভাগে নেওয়া হয়। তার শরীরে ময়লা ও ছাই লেগে ছিল। দীর্ঘ সময় খোলা জায়গায় পড়ে থাকার কারণে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়।চিকিৎসকরা প্রাথমিকভাবে শিশুটিকে উষ্ণতা প্রদান ও শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাজ্জাদ জানান, ধারণা করা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই শিশুটির জন্ম হয়েছে। কম ওজন ও অপরিণত অবস্থার কারণে সে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।উন্নত চিকিৎসার জন্য নবজাতককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে বলে জানা গেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *