অমাবস্যা পূজার মধ্য দিয়ে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নতুন কমিটির শপথ গ্রহণ

Spread the love

অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পবিত্র অমাবস্যা তিথিতে জগৎজননী মায়ের চরণে বিশেষ অমাবস্যা পূজা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংঘের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য দিলীপ দাস। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিময় পরিবেশে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংঘের সেবা কার্যক্রম, মানবকল্যাণ ও সাংগঠনিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে সুশৃঙ্খলভাবে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ সময় ভক্তদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়।

ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নবগঠিত কমিটি

সভাপতি: শ্রী রাজ ঘোষ রান্টু, সহ-সভাপতি: শ্রী রাকেশ পাশি, সাধারণ সম্পাদক: শ্রীমতী পুতুল ঘোষ, সহ-সাধারণ সম্পাদক: শ্রী বাঁধন দত্ত, শ্রীমতী টুম্পা মজুমদার, সাংগঠনিক সম্পাদক: শ্রী রিপন ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক: শ্রী সুমন চৌহান, দপ্তর সম্পাদক: শ্রী খোকন চন্দ্র দাস, সহ-দপ্তর সম্পাদক: শ্রী অমিত চৌহান, কোষাধ্যক্ষ: শ্রীমতী তারা গোয়ালা, সহ-কোষাধ্যক্ষ: শ্রী অমর চাঁদ দাস, প্রচার সম্পাদক: শ্রী সবুজ দত্ত, সহ-প্রচার সম্পাদক: শ্রী দীপ্ত সরকার, প্রকাশনা বিষয়ক সম্পাদক: শ্রী রাজু চৌহান, মহিলা বিষয়ক সম্পাদিকা: শ্রীমতী ছবি দাস, শ্রীমতী মুন্নি ঘোষ, মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা: শ্রীমতী স্মৃতি গৌড়

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ ভক্ত, শুভানুধ্যায়ী ও সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, জগৎজননী মা আদ্যাশক্তির অসীম কৃপায় নবগঠিত কমিটি আগামী দিনে সংঘের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবশেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল সদস্য, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *