খুলনায় কনস্টেবল সম্রাট বিশ্বাসের মৃত্যু, অস্ত্রাগারের সামনে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

Spread the love

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে খুলনা মহানগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্স ভবনের অস্ত্রাগারের সামনে এক মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি-৯৯১৮২১৪৯২৯)। তার পিতা শৈলেন বিশ্বাস ও মাতা সবিতা বিশ্বাস। তার বাড়ি কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামে।

প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডিউটিরত অবস্থায় তিনি মোবাইলে কথা বলতে বলতে নিজের নামে ইস্যুকৃত চায়না রাইফেল দিয়ে মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *