মাদারীপুর-এ দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

Spread the love

মাদারীপুর:

মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক-এ এ দুর্ঘটনা ঘটে।মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি বাস ম্যালকাই এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বাসের দুই যাত্রী নিহত হন।এ সময় দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *