মহা বারুণী স্নানে প্রসাদ বিতরণে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, মানবসেবায় দৃষ্টান্ত

Spread the love

চট্টগ্রাম প্রতিনিধি :কাঞ্চন শর্মা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাট্টলী রাণী রাসমণি স্নানঘাট-এ সাড়ম্বরে উদযাপিত হয়েছে পবিত্র মহা বারুণী (গঙ্গা) স্নান-২০২৬। এ উপলক্ষে আগত লক্ষাধিক পুণ্যার্থীর সেবায় এগিয়ে আসে সেবামূলক সংগঠন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (এসএসএফ) চট্টগ্রাম বিভাগীয় টিম।

গত বছরের ধারাবাহিকতায় এবারও দ্বিতীয়বারের মতো সংগঠনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ ও পানীয় জল বিতরণ করে।শুক্রবার ভোর থেকেই ঘাট এলাকায় পুণ্যার্থীদের ঢল নামে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা ভক্তদের ক্লান্তি দূর করতে সংগঠনের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক বিভিন্ন পয়েন্টে বিভক্ত হয়ে নিরলসভাবে সেবা প্রদান করেন। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য এই সেবা ছিল অত্যন্ত সহায়ক।

ভক্ত সেবায় নিয়োজিত সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবক কাঞ্চন শর্মা, অপূর্ব দাস, অর্ণব নাথ, মুক্তা বণিক, বর্ষা নাথ, প্রিয়সি বর্ণিক, মণি দাস, জীবন দাস, সিপন নাথ, নিশান নাথ, সৌরভ নাথ, দূর্লভ দে, হারাধন দে-সহ আরও অনেকে। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের উৎসাহ প্রদান করেন।সংগঠনের এক স্বেচ্ছাসেবক বলেন, “সেবার মাধ্যমেই মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সম্ভব। দ্বিতীয়বারের মতো এই মহতী স্নান উৎসবে সেবা দিতে পেরে আমরা গর্বিত। আমরা সারা বছর রক্তদান, সহায়তা ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করি।”

দূর-দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা জানান, স্নান শেষে প্রসাদ ও পানীয় জল পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন। স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা সবার নজর কাড়ে।

সংগঠনটি ভবিষ্যতে এই ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *