Agailjhara Upazila উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে দুর্ঘটনাবশত গলায় ফাঁস লেগে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রাজ মণ্ডল জয় (১৬) উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের বাসিন্দা এবং Bhega Haldar Public Academy-এর দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় টিকটকের একটি দৃশ্য ধারণের সময় তার গলায় ওড়নার ফাঁস লেগে যায়। দীর্ঘ সময় ধরে নিচে না নামায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে ছোট বোন নুপুর মণ্ডল ভাইকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দাদিকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গিয়ে তাকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে Agailjhara Upazila Health Complex-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছরিন জাহান নিশা তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে Agailjhara Police Station-এর এসআই ওমর ফারুক হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের মা স্মৃতি মণ্ডল ছেলের মৃত্যুর ঘটনায় শোকে ভেঙে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বন্ধের দাবি জানান।
এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডিএমএন/