দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভা এলাকার শহরগাছি হঠাৎপাড়া গ্রামে একটি জড়াজীর্ণ ঘরে বসবাস করছেন আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু রনি পাহাড়ী। তার পিতা মৃত্যু রতন পাহাড়ী, এবং বর্তমানে রনি দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও প্রসাব সংক্রান্ত ইনফেকশন এ ভুগছেন।

অর্থনৈতিক সমস্যার কারণে তার মা নিয়মিত চিকিৎসা চালাতে পারছেন না। ইতিমধ্যেই রনির রিপোর্ট তৈরিতে গ্রামের লোকজন সামান্য অর্থ দিয়ে—১০, ২০ ও ৫০ টাকার ছোট ছোট দান—মোট ৩৫০০ টাকা জোগাড় করেছেন। তবে প্রায় এক মাস ধরে রনি নিয়মিত ওষুধ খেতে পারছেন না।

চিকিৎসকরা জানিয়েছেন, রনিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি ওয়াডে ভর্তি করলে তার জীবন বাঁচানো সম্ভব হতে পারে।
সাহায্যের আবেদন
সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানানো হয়েছে। কেউ ১০, ২০, ৩০ বা যতটুকু সম্ভব দান করলে রনির জীবন রক্ষা সম্ভব হবে।
সাহায্য পাঠানোর ঠিকানা ও মাধ্যম:
প্রতিবেশী: কানু চন্দ্র
বিকাশ/নগদ: 01772058380
রকেট: 017720583807
বিঃদ্রঃ পরিবারের কাছে কোনো মোবাইল নেই।
স্থানীয়রা জানিয়েছেন,“অনেক সময় আমরা অকারণে টাকা খরচ করি। যদি সামান্য অর্থ ভালো কাজে খরচ করা যায়, এতে কারও কোনো ক্ষতি হবে না।”সবার প্রতি আবেদন, রনির পাশে দাঁড়ানো এবং এই খবরটি শেয়ার করা যাতে আরও মানুষ সাহায্যের হাত বাড়াতে পারেন।
ডিএমএন/