নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জৌদতবকী গ্রামে অর্পিতা রানী সিঁথি (১৮) নামের এক গৃহবধূ শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সিঁথি একই এলাকার জগাই কর্মকারের স্ত্রী। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। জগাই পেশায় চা দোকানি। পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পরিবারের সদস্যরা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ডিএমএন/