Global Bengali Hindu Platform-এর পক্ষ থেকে তারেক রহমান-কে অভিনন্দন; চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তিতে দ্রুত পদক্ষেপের আহ্বান

Spread the love

১৩তম জাতীয় নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে গ্লোবাল বেঙ্গলি হিন্দু প্ল্যাটফর্ম (জিবিএইচপি)। সংগঠনটি এক বিস্তারিত বিবৃতিতে নতুন সরকারের প্রতি সংখ্যালঘু সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আটক নাগরিক অধিকারকর্মীদের মুক্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।জিবিএইচপির চেয়ারম্যান বিরেন্দ্র শর্মা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জনগণের স্পষ্ট রায়ে দেশ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। এ মুহূর্তে আইনের শাসন সুদৃঢ় করা, সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করে, নতুন নেতৃত্ব সংবিধানের ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষতার চেতনা সমুন্নত রাখবে।সংখ্যালঘুদের নিরাপত্তা ও বিচার নিশ্চিতের আহ্বানবিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জীবনের নিরাপত্তা, সম্পদের সুরক্ষা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি। সহিংসতার সংস্কৃতি বন্ধে কঠোর বার্তা দেওয়া জরুরি বলেও মন্তব্য করা হয়।চিন্ময় কৃষ্ণ প্রভুসহ আটক কর্মীদের মুক্তির দাবিসংগঠনটি বিশেষভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুসহ আটক নাগরিক অধিকারকর্মীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানায়। পাশাপাশি মানবাধিকার রক্ষায় কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্তের বিরুদ্ধেও আনা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবদীর্ঘমেয়াদি আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে জিবিএইচপি তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেছে—

১) স্বাধীন সংখ্যালঘু অধিকার কমিশন গঠন,

২) সংখ্যালঘু বিষয়ক পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা,

৩) সর্বস্তরে বৈষম্য প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন।সংগঠনটি মনে করে,

এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরবে এবং গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।বিবৃতির শেষাংশে গ্লোবাল বেঙ্গলি হিন্দু প্ল্যাটফর্ম জানায়, মানবাধিকার, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সহযোগিতায় তারা প্রস্তুত রয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *